মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭০০
নামাযের অধ্যায়
কুনূত সম্পর্কিত পরিচ্ছেদ
(১) ফজরের কুনুত, তার কারণ এবং তা রুকু'র পূর্বে না পড়ে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(১) ফজরের কুনুত, তার কারণ এবং তা রুকু'র পূর্বে না পড়ে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৯৬) খুফাফ ইবন্ ঈমা ইব্ন রাহদা আল-গিফারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদেরকে নিয়ে সালাতুল ফজর আদায় করলেন, আমরা তাঁর সাথেই ছিলাম, দ্বিতীয় রাকা'আতে তিনি যখন মাথা উঁচু করলেন; তখন বললেন: আল্লাহ লা'নত দিন লিহইয়ান, রি'ল, জাকওয়ান ও উসাইয়্যা গোত্রের ওপর। তারা আল্লাহ্ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে। আসলাম গোত্রকে আল্লাহ শাস্তিতে রাখুন এবং গিফার গোত্রকে ক্ষমা করুন। অতঃপর রাসূল (ﷺ) সিজদায় গেলেন। সালাত শেষে রাসূল (ﷺ) মানুষদের সামনে বললেন, হে মানবমণ্ডলী! আমি এটা বলি নি বরং আল্লাহই এটা বলেছেন; (অন্য এক বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে) খুফাফ (রা) বলেন: কাফিরদেরকে লা'নত দেয়া হয়েছে তাদের কুফরীর কারণেই।
(মুসলিম (র) সহ অনেকেই হাদীসটি তাঁদের গ্রন্থে বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) সহ অনেকেই হাদীসটি তাঁদের গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
أبواب القنوت
(1) باب القنوت فى الصبح وسببه وهل هو قبل الركوع أو بعده
(1) باب القنوت فى الصبح وسببه وهل هو قبل الركوع أو بعده
(700) عن خفاف (1) بن إيناء بن رحضة الغفارىِّ قال صلَّى بنا رسول الله صلى الله عليه وسلم الصُّبح ونحن معه، فلماًّ رفع رأسه من الرَّكعة الأخيرة قال لعن الله لحيان ورعلاً وذكوان وعصيَّة، عصوا الله ورسوله، أسلم سالمها الله، (2) وعفار عفر الله لها، ثمَّ وقع رسول الله صلى الله عليه وسلم ساجداً، فلمَّا انصرف قرأ على النَّاس يا أيها النَّاس إنَّى أنا لست قلته، ولكنَّ الله عزَّ وجلَّ قاله (3) (زاد فى روايةٍ) قال خفافٌ فجعلت لعنة الكفرة من أجل ذلك (4)