মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫৮
নামাযের অধ্যায়
(৭) রুকু' থেকে মাথা উত্তোলন করার দু'আ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৫৪) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলের সালাতের ব্যাপারে তোমাদের মধ্যে অধিক সাদৃশ্যপূর্ণ, রাসূল (ﷺ) যখন 'সামি'আল্লাহু লিমান হামিদাহ" বলতেন, তখন পরপরই বলতেনঃ 'আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ্‌" তিনি আরও বলেন: রাসূল (ﷺ) রুকু' কালে সিজদা থেকে মাথা তুলে এবং দু'সিজদার মাঝে মাথা উঁচু করে তাকবীর বলতেন।
(বুখারী ও মুসলিম একই সূত্রে, আবু দাউদ ও আব্দুর রাযযাক তাঁদের মুসনাদে পৃথক সনদে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(7) باب أذكار الرفع من الركوع
(658) عن سعيدٍ المقبريِّ عن أبى هريرة رضي الله عنه قال أنا أشبهكم صلاةً برسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده قال اللَّهمَّ ربَّنا ولك الحمد (7) قال وكان يكبِّر إذا ركع وإذا قام من السُّجود، وإذا رفع رأسه من السَّجدتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান