মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫২
নামাযের অধ্যায়
(৬) রুকু ও সিজদা থেকে মাথা উঁচু করা ও তারপর প্রশান্ত হওয়া ওয়াজিব এবং তা পরিত্যাগকারীর প্রতি শাস্তির ভীতি প্রদর্শন সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৪৮) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ) যখন রুকু বা সিজদা থেকে মাথা উত্তোলন করতেন, তখন এ দু'য়ের মধ্যে এমন সময় অতিবাহিত করতেন যে, আমরা বলতাম, "তিনি ভুলে গেলেন নাকি!"
(বুখারী ও মুসলিম একইসূত্রে ও আবূ দাউদ ভিন্নসূত্রে হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(6) باب وجوب الرفع من الركوع والسجود والطمأنينة بعدهما ووعيد من ترك ذلك
(652) عن أنس بن مالكٍ رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع رأسه من السَّجدة أو الرَّكعة فيمكث بينهما حتَّى نقول أنسى (1) صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৫২ | মুসলিম বাংলা