মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৪৩
নামাযের অধ্যায়
(৪) রুকু'তে দু'আর পরিচ্ছেদ
(৬৩৯) 'আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আমার খালা মায়মুনার কাছে এক রাত অবস্থান করছিলাম। রাসূল (ﷺ) রাতে জাগ্রত হলেন (সালাতুত তাহাজ্জুদ আদায়ের জন্য)। অতঃপর হাদীস বর্ণনা করেন। অতঃপর তিনি রুকু' করলেন। বর্ণনাকারী বলেন: আমি তাঁকে রুকুতে
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ
'সুবহানা রাব্বিয়াল 'আযীম' বলতে শুনেছি। অতপরঃ তিনি মাথা উত্তোলন করলেন, তারপর সাধ্যমত আল্লাহর প্রশংসা করলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি সিজদা করলেন এবং সিজদায় বললেন,
سُبْحَانَ رَبِّىَ الْأَعْلَى
'সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনি বলেন: তারপর তিনি তাঁর মাথা উত্তোলন করলেন এবং দু'সিজদার মাঝে বললেন, رَبِّ اغْفِرْلِي وَارْحَمْنِي وَاجْبَرْنِي وَارْفَعْنِي وَارْزُقْنِى وَاهْدِنِيْ হে প্রভু! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সক্ষম করুন, আমাকে সমুন্নত করুন, আমাকে রিফ্ট দান করুন এবং আমাকে হিদায়াত দান করুন।
(শাফেয়ী, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ্ ও বায়হাকী।)

كتاب الصلاة
(4) باب الذكر فى الركوع
(643) عن ابن عباس رضي الله عنهما قال بتُّ عند خالتى ميمونتة قال فانتبه رسول الله صلى الله عليه وسلم من اللَّيل فذكر الحديث (2) قال ثمَّ ركع قال فرأيته قال فى ركوعه سبحان ربَّى العظيم، ثمَّ رفع رأسه فحمد الله ما شاء أن يحمده (3) قال ثمَّ سجد فكان يقول فى سجوده سبحان ربِّى الأعلى، قال ثمَّ رفع رأسه قال فكان يقول فيما بين السَّجدتين ربِّ اغفر لى وارحمنى واجبرني وارفعني وارزقني واهدني