মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৪১
নামাযের অধ্যায়
(৪) রুকু'তে দু'আর পরিচ্ছেদ
(৬৩৭) আয়িশা (রা) থেকে আরও বর্ণিত, তিনি-বলেন, রাসূল (ﷺ) রুকু' ও সিজদাতে কুরআনের নির্দেশ মান্য করে
سُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي
'সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগ ফিরলী"-
এ দু'আ অধিক পরিমাণে তিলাওয়াত করতেন। কেননা, কুরআনে আল্লাহ বলেছেন: فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ অর্থাৎ তখন তুমি তোমার প্রতিপাকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করবে।)
(বুখারী ও মুসলিম (একই সূত্রে) এবং বায়হাকী, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ্।)

كتاب الصلاة
(4) باب الذكر فى الركوع
(641) وعنها أيضاً قالت كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول فى ركوعه وسجوده سبحانك (1) اللَّهم وبحمدك أغفر لى يتأوَّل القرآن (2)