মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২৩
নামাযের অধ্যায়
(৩১) কর্ম পরিবর্তনের তাকবীর সংক্রান্ত অধ্যায়
(৬১৯) 'ইমরান ইবন্ হুসাইন (রা) বর্ণনা করেন, তিনি বলেন, আমি আলী (রা)-এর পেছনে এমনভাবে সালাহ্ আদায় করলাম, যা রাসূল (ﷺ)-এর সাথে এবং আমার আদায়কৃত সালাতকে স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, আমি দৌড়ে গেলাম এবং আলী (রা)-এর পেছনে সালাত আদায় করলাম। তিনি প্রত্যেক সিজদাতে প্রত্যেক রুকু থেকে মাথা উঁচু করে তাকবীর বললেন। অতঃপর আমি তাঁকে বললাম, ওহে আবু নুজাইদ, প্রথম কেন তাকবীর বলা ছেড়ে দিলেন? তিনি বললেন: উসমান (রা) যখন বয়োঃবৃদ্ধির ফলে তাঁর কণ্ঠস্বর দুর্বল হয়ে যাচ্ছিল, তখন তিনি তাকবীর জোরে বলা ছেড়ে দিলেন।
(এখানে রুকু বলতে রুকু ও সিজদা দু'টাই বুঝাবে। অন্যান্য হাদীসদ্বারা রুকু সিজদা উভয়ই সাব্যস্ত আছে।)
(বুখারী ও মুসলিম একই সূত্রে এবং আবু দাউদ ও বায়হাকী (র) ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসখানা বর্ণনা করেছেন।)
(এখানে রুকু বলতে রুকু ও সিজদা দু'টাই বুঝাবে। অন্যান্য হাদীসদ্বারা রুকু সিজদা উভয়ই সাব্যস্ত আছে।)
(বুখারী ও মুসলিম একই সূত্রে এবং আবু দাউদ ও বায়হাকী (র) ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(31) باب تكبيرات الانتقال
(623) عن مطرِّف بن الشِّخِّير عن عمران بن حصينٍ رضي الله عنه قال صلَّيت خلف علىِّ بن طالبٍ رضي الله عنه صلاةً ذكَّرنى صلاةً صلَّيتها مع رسول الله صلى الله عليه وسلم والخليفتين، قال فانطلقت فصلَّيت معه فإذا هو يكبِّر كلَّما سجد وكلَّما رفع رأسه من الرُّكوع (1) فقلت يا أبا نجيدٍ كم أوَّل من تركه؟ قال عثمان بن عفانٍ رضي الله عنه حين كبر وضعف صوته تركه (2)