মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২১
নামাযের অধ্যায়
(৩১) কর্ম পরিবর্তনের তাকবীর সংক্রান্ত অধ্যায়
(৬১৭) সা'ঈদ ইবন্ হারিছ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা (রা) অসুস্থ হলেন অথবা তিনি অনুপস্থিত ছিলেন*, এমতাবস্থায় আবূ সা'ঈদ আল-খুদরী (রা) আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন- সালাতের শুরুতে, রুকুর সময়, যখন সামিআল্লাহু লিমান হামিদা' বললেন, সিজদা থেকে মাথা উঁচু করে, সিজদা কালে দু'আকা'আতের মাঝে দাঁড়িয়ে- সকল ক্ষেত্রেই সজোরে তাকবীর বললেন, এভাবেই তিনি সালাত শেষ করলেন। সালাত শেষে তাঁকে বলা হলঃ লোকজন আপনার সালাতের ব্যাপারে মতপার্থক্য করছে। অতঃপর তিনি ঘুরলেন ও মিম্বরের নিকট দাঁড়ালেন এবং বললেন: ওহে উপস্থিত জনতা, আল্লাহর শপথ! তোমাদের সালাত ভিন্ন হোক আর না হোক, আমি কোন পরোয়া করছি না। আমি রাসূল (ﷺ)-কে এভাবেই সালাত আদায় করতে দেখেছি।
*(বর্ণনাকারীর সংশয়।)
(বুখারী (র) সংক্ষিপ্ত আকারে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(31) باب تكبيرات الانتقال
(621) عن سعيد بن الحارث قال اشتكى أبو هريرة أو غاب فصلَّى بنا أبو سعيدٍ الخدرى رضي الله عنه فجهر بالتَّكبير حين افتتح الصَّلاة وحين ركع وحين قال سمع الله لمن حمده وحين رفع رأسه من السُّجود وحين سجد وحين قام بين الرَّكعتين حتَّى قضى صلاته على ذلك، فلمَّا صلَّي قيل له قد اختلف النَّاس على صلاتك، (1) فخرج فقام عند المنبر فقال أيُّها النَّاس، والله ما أُبالى اختلفت صلاتكم أو لم تختلف، هكذا رأيت النِّبي صلى الله عليه وسلم يصلِّى
tahqiqতাহকীক:তাহকীক চলমান