মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬১৮
নামাযের অধ্যায়
(৩১) কর্ম পরিবর্তনের তাকবীর সংক্রান্ত অধ্যায়
(৬১৪) আবূ সালামা ইবন্ 'আব্দুর রহমান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ হুরায়রা (রা) আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন। তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন তাকবীর বলতেন, আবার যখন রুকু করতেন তখনও তাকবীর বলতেন। আবার যখন রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার ইচ্ছা করতেন, এক সিজদা থেকে উঠে অন্য সিজদায় যাওয়ার ইচ্ছা করতেন, যখন বসতেন, দ্বিতীয় রাকা'আতে যখন উঠতেন সকল ক্ষেত্রেই তাকবীর বলতেন। এভাবে পরবর্তী দু'রাকা'আতেও অনুরূপ তাকবীর বলতেন। যখন সালাম দিতেন তখন তিনি বলতেন, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, নিশ্চয় আমি রাসূল (ﷺ)-এর সালাতের ব্যাপারে তোমাদের তুলনায় সর্বাধিক নিকটবর্তী। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পূর্ব পর্যন্ত তাঁর সালাত এরূপই ছিল।
(বুখারী ও মুসলিম একই সূত্রে এবং বায়হাকী ও আব্দুর রাযযাক ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসখানা উল্লেখ করেছেন।)
(বুখারী ও মুসলিম একই সূত্রে এবং বায়হাকী ও আব্দুর রাযযাক ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(31) باب تكبيرات الانتقال
(618) عن أبى سلمة بن عبد الرحمن قال كان أبو هريرة يصلِّى بنا فيُكبِّر حين يقوم وحين يركع، وإذا أراد أن أن يسجد بعد ما يرفع من الرُّكوع، وإذا أراد أن يسجد بعد ما يرفع به من السُّجود، وإذا جلس، وإذا أراد أن يرفع فى الرَّكعتين كبَّر، ويُكبَّر مثل ذلك فى الرَّكعتين الأخريين، فإذا سلمَّ قال والِّذى نفسى بيده إنِّى لأقربكم شبهًا برسول الله صلى الله عليه وسلم يعنى صلاته، مازالت هذه صلاته حتَّى فارق الدُّنيا