মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬০৬
নামাযের অধ্যায়
(২৯) ইমাম কর্তৃক কিরাআতের কোন অংশবিশেষ পরিত্যক্ত হলে তা কীভাবে শুধরানো যাবে, সে বিষয় সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০২) সাঈদ ইবন 'আব্দুর রহমান ইবনু আবযা (র) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেনঃ রাসূল (ﷺ) একদা সালাতুল ফজর আদায় করেন এবং তাতে কিরাআত পাঠকালে একটি আয়াত ছেড়ে দেন। সালাত শেষে তিনি (ﷺ) জিজ্ঞাসা করলেন: উপস্থিতির মাঝে উবাই ইবন্ কাব আছে কি? উবাই (রা) বললেন হ্যাঁ রাসুলাল্লাহ (ﷺ)। এভাবে আয়াতখানা রহিত করা হয়েছে, নাকি আপনি ভুলে গিয়েছিলেন। রাসূল (ﷺ) বললেন, আমি ভুলে গিয়েছিলাম।
(উবাই (রা) ছিলেন, উপস্থিত জনতার মধ্যে উত্তম ক্বারী সেকারণেই রাসূল (ﷺ) তাঁকে খুঁজছিলেন।)
(ইমাম আহমদ (র) 'কেবলমাত্র এ হাদীসখানা উক্ত সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(29) باب حكم ما يطرأ على الامام فى القراءة وحكم الفتح عليه
(606) عن سعيد بن عبد الرَّحمن بن أبزى عن أبيه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلَّى فى الفجر فترك آية فلمَّا صلَّى قال أفي القوم أبىُّ بن كعبٍ؟ (1) قال أبى يا رسول الله نُسخت آية كذا أو نسيتها؟ قال نسيتُها (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান