মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৭৭
নামাযের অধ্যায়
(২৪) জোহর ও আসরের সালাতে কিরাআত পড়া সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৭৩) আবুল 'আলীয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ)-এর ত্রিশজন সাহাবী ঐকমত্য পোষণ করেছেন এবং তাঁরা বলেন, রাসূল (ﷺ) যে সকল কিরাআত সরবে পড়েছেন, তা আমরা জানি আর তিনি যে সকল কিরাআত সরবে পড়েন নি, সেগুলোকে আমরা সরবে পড়া কিরাআতের সাথে পরিমাপ করব না।
বর্ণনাকারী বলেন, তাঁরা ঐকমত্য পোষণ করেছেন, তবে তাঁদের মধ্যে দু'জন মতপার্থক্য করেছেন। তাঁদের মতে, রাসূল (ﷺ) জোহরের সালাতের প্রথম, দু'রাকা'আতের-এর প্রতি রাকা'আতে ত্রিশ আয়াত 'পরিমাণ তিলাওয়াত করতেন এবং শেষ রাকা'আতে তার অর্ধেক পরিমাণ তিলাওয়াত করতেন। আর সালাতুল আসরের প্রথম দু'রাকা'আতে জোহরের প্রথম দু'রাকা'আত-এর অর্ধেক পরিমাণ এবং শেষ দু'রাকা'আতে তার অর্ধেক পরিমাণ তিলাওয়াত করতেন।
(হাদীসখানা ইমাম হায়ছামী (র) উল্লেখ করেছেন। তিনি বলেন: আহমদ (র) অত্র হাদীসখানা স্বীয় গ্রন্থে বর্ণনা করেছেন। উল্লিখিত হাদীসে 'আব্দুর রহমান ইবন্ 'আব্দুল্লাহ আল-মাসউদী (র) নামক জনৈক বর্ণনাকারী রয়েছেন। যিনি আস্থাশীল, তবে তিনি নামে নামে জড়িয়ে ফেলতেন।)
كتاب الصلاة
(24) باب القراءة فى الظهر والعصر
(577) عن أبي العالية قال اجتمع ثلاثون من أصحاب النَّبيِّ صلى الله عليه وسلم فقالوا أمَّا ما يجهر فيه رسول الله صلى الله عليه وسلم بالقراءة فقد علمناه، وما لا يجهر فيه فلا نقيس بما يجهر به، قال فاجتمعوا فما اختلف منهم اثنان أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الظُّهر قدر ثلاثين آيةً فى الرَّكعتين الأوليين فى كلِّ ركعةٍ، وفى الرَّكعتين الأخريين قدر النِّصف من ذلك، ويقرأ في العصر فى الأوليين بقدر النِّصف من قراءته في الرَّكعتين الأوليين من الظُّهر، وفي الأخريين قدر النَّصف من ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান