মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৩৬
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: মুসাফিরের জন্য বাহনের উপরে যে দিকে তার মুখ থাকে সেদিকে মুখ করে নফল নামায পড়া জায়িয
(৪৩৬) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) তাঁর বাহনে চড়ে নামায নফল পড়তেন, যে দিকেই তাঁর মুখ থাকত না কেন। তিনি অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা ইশারায় নামায পড়তেন এবং রুকুর চেয়ে সিজদায় বেশী ঝুঁকতেন।
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(4) باب جواز تطوع المسافر على راحلة حيث توجهت به
(436) عن أبى سعيدٍ الخدرىِّ وعن نافع عن ابن عمر رضى الله عنهم أنَّ النَّبىَّ صلى الله عليه وسلم كان يصلِّى على راحلته فى التَّطوُّع حيثما توجَّهت به، يوميء إيماءً، ويجعل السُّجود أخفض من الرُّكوع
tahqiqতাহকীক:তাহকীক চলমান