মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪২৭
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: নারী, পুরুষের খতনা স্থান পরস্পরের সাথে মিলনের ফলে বীর্যপাত না হলেও গোসল ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৪২৭) আবদুল্লাহ ইবন সা'দ থেকে বর্ণিত, তিনি রাসূল (সা)-কে জিজ্ঞাসা করলেন, কি কারণে গোসল ওয়াজিব হয়? আর পেশাবের পর মযী বের হলে কি করতে হয় এবং বাড়িতে নামায পড়া ও মসজিদে নামায় পড়া প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। তখন রাসূল (সা) বললেন, আল্লাহ তা'আলা সত্য প্রকাশ করতে লজ্জা পান না। আমি যখন এরূপ করি তারপর গোসলের কথা বললেন। বললেন, আমি নামাযের জন্য যেরূপ ওযু করি তেমন ওযু করি। আমার লজ্জাস্থান দুই, তারপর গোসলের কথা উল্লেখ করেন। আর পেশাবের পর যে পানি বের হয় তা হল মযী। সব পুরুষেরই মযী বের হয়। এ কারণে আমি আমার লজ্জাস্থান দুই এবং ওযু করি। আর মসজিদে নামায ও আমার বাড়িতে নামায পড়া প্রসঙ্গে বলতে হয় তুমি দেখতে পাচ্ছ আমার বাড়ি মসজিদ থেকে কতই কাছে। আমার বাড়িতে নামায পড়া আমার কাছে মসজিদে নামায পড়ার চেয়ে বেশী প্রিয়। তবে ফরয নামাযের কথা আলাদা। আর ঋতুবর্তী মহিলার সাথে খাওয়া-দাওয়া করার ব্যাপারে উত্তর হলো, তুমি তার (তাদের সাথে) সাথে খাওয়া-দাওয়া করবে।
[আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(3) باب فى وجوب الغسل بالتقاء الختانين ولو لم ينزل
(427) عن عبد الله بن سعد أنَّه سأل رسول الله صلى الله عليه وسلم عمَّا يوجب الغسل، وعن الماء يكون بعد الماء وعن الصَّلاة فى البيت، وعن الصَّلاة فى المسجد، وعن مؤاكلة الحائض، فقال إنَّ الله لا يستحيى من الحقِّ، أمَّا أنا فإذا فعلت كذا وكذا فذكر الغسل، قال أتوضَّأ وضوئي للصَّلاة أغسل من ذلك فرجى وأتوضَّأ، وأمَّا الصَّلاة فى المسجد والصَّلاة في بيتى فقد ترى ما أقرب بيتى من المسّجد، ولأن أصلِّي، فى بيتى أحبُّ إلىَّ من أن أصلِّي في المسجد إلاَّ أن تكون صلاةً مكتوبةً. وأمَّ مؤاكلة الحائض فآكلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান