মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪১৭
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদঃ ঘুমের পোশাক নারীদের ম্যাক্সি (তহবন্দ) ও ছোট কাপড় পড়ে নামায পড়ার হুকুম
(৪১৭) মু'আবিয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-এর স্ত্রী উম্মু হাবীবা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম, রাসূল (ﷺ) তোমার সাথে একত্রে নিদ্রা যাওয়ার সময় যে কাপড় পরিধান করতেন সে কাপড় পরিধান করে কি নামায পড়তেন, তিনি বলেন, হ্যাঁ, যদি সে কাপড়ে কোন নাপাকী না থাকত।
(আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ্ হাদীসের বর্ণনাকারীগণ সকলে নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(4) باب في الصلاة فى ثوب النوم وشعر النساء وحكم ثوب الصغير
(417) عن معاوية رضي الله عنه قال قلت لأمَّ حبيبة زوج النَّبيِّ صلى الله عليه وسلم ورضى عنها أكان رسول الله صلى الله عليه وسلم يصلِّى فى الثَّوب الَّذى ينام معك فيه؟ قالت نعم ما لم ير فيه أذًى (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান