মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪০৫
নামাযের অধ্যায়
(৬) পরিচ্ছেদঃ জুতা পরিধান করে নামায পড়া প্রসঙ্গে
(৪০৫) মুজাম্মা 'ইবন্ ইয়াকুব (রা) থেকে বর্ণিত, তিনি কুবার এক গোলাম থেকে বর্ণনা করেন। সে একজন বৃদ্ধ লোকের সাক্ষাৎ পেল, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদের কাছে কুবায় আসলেন, তখন তিনি এক বাড়ির আঙ্গিনায় বসলেন। তাঁর চারপাশে কিছু লোকেরা একত্রিত হলো। তখন রাসূল (ﷺ) পানি পান করতে চাইলেন, পান করার সময় আমি তাঁর ডান পাশে ছিলাম। লোকদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট, তখন তিনি আমাকে পান করতে দিলেন আমি পান করলাম, আমার স্মরণ আছে, তিনি আমাদের নিয়ে সে দিন জুতা পরে নামায পড়ছিলেন, তা খুলেন নি।
দ্বিতীয় এক বর্ণনায় তাঁর থেকে বর্ণিত আছে। তিনি মুহাম্মদ ইব্ন ইসমাঈল ইবন্ মুজাম্মা' (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবন্ আবি হাবীবাকে বলা হলো, আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কি শিখেছেন। রাসূল (ﷺ) যখন (কুবায়) আসেন তখন তিনি ছিলেন ছোট বালক। তিনি বলেন, রাসূল (ﷺ) একদিন আমাদের মসজিদে অর্থাৎ (কুবার মসজিদে) আসেন, তখন আমরা সেখানে গমন করি এবং তাঁর পাশে বসি। লোকেরাও তাঁর পাশে বসেন, আল্লাহর ইচ্ছা সকলে তাদের ইচ্ছে মত বসেন। অতঃপর তিনি নামায পড়তে দাঁড়ান। তখন আমি তাঁকে জুতা পরিহিত অবস্থায় নামায পড়তে দেখি।
(হায়ছামী মাজমা'উয-যাওয়ায়েদ গ্রন্থে হাদীস বর্ণনা করে বলেন, আহমদ ও তবারানী হাদীসটি বর্ণনা করেছেন, আহমদের হাদীস বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)

كتاب الصلاة
(6) باب ما جاء فى الصلاة فى النعل
(405) عن مجمِّع بن يعقوب عن غلامٍ من أهل قباء أنَّه أدركه شيخًا أنَّه قال جاءنا رسول الله صلى الله عليه وسلم بقباء فجلس فى فئ الأحمر (1) (وفى روايةٍ فى فناء الأجم) واجتمع إليه ناسٌ فاستسقى رسول الله صلى الله عليه وسلم فسقى فشرب وأنا عن يمينه وأنا أحدث القوم، فناولني فشربت وحفظت أنَّه صلَّى بنا يومئذٍ الصَّلاة وعليه نعلاه لم ينزعهما (وعنه من طريقٍ ثانٍ) (2) عن محمَّد بن إسماعيل بن مجمِّع قال قيل لعبد الله بن أبى حبيبة (3) ما أدركت من رسول الله صلى الله عليه وسلم وقد كان رسول الله صلى الله عليه وسلم قدم وهو غلامٌ حديثٌ، قال جاءنا رسول الله صلى الله عليه وسلم يومًا إلى مسجدنا يعنى مسجد قباءٍ، قال فجئنا فجلسنا إليه وجلس إليه النَّاس (4) قال فجلس ما شاء الله أن يجلس ثمَّ قام يصلِّي فرأيته يصلِّى في نعليه