মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৯৯
নামাযের অধ্যায়
(৬) পরিচ্ছেদঃ জুতা পরিধান করে নামায পড়া প্রসঙ্গে
(৩৯৯) আমর ইবন্ শু'আইব (রা) তাঁর পিতা থেকে তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, আমি রাসূল (ﷺ)-কে নামাযরত অবস্থায় ডানে বামে তাকাতে দেখেছি, আমি তাঁকে জুতা পরে ও খালি পায়ে নামায পড়তে দেখেছি এবং দাঁড়িয়ে ও বসে পানি পান করতে দেখেছি।
(আবু দাউদ, ইবন্ মাজাহ, বায়হাকী ও তাহাবী, এর সনদ উত্তম।)
(আবু দাউদ, ইবন্ মাজাহ, বায়হাকী ও তাহাবী, এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(6) باب ما جاء فى الصلاة فى النعل
(399) عن عمرو بن شعيب عن أبيه عن جدِّه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلِّي ينتفل (1) عن يمينه وعن شماله، ورأيته يصلِّى حافيًا ومنتعلًا، (2) ورأيته يشرب قائمًا وقاعدًا
হাদীসের ব্যাখ্যা:
উল্লিখিত হাদীছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে যে, তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন। সুতরাং এ হাদীছের দ্বারা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে, দাঁড়িয়ে পানি পান করা জায়েয। হারাম বা গুনাহ নয়। কারও কারও ধারণা ছিল দাঁড়িয়ে পান করা হারাম। হযরত আলী রাযি. তা রদ করার জন্য দাঁড়িয়ে পান করেছিলেন। তবে এ কথা ঠিক যে, উত্তম ও সুন্নত হল বসে পান করা।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
দাঁড়ানো অবস্থায় পানি পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে পান করা।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
দাঁড়ানো অবস্থায় পানি পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে পান করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)