মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯২
নামাযের অধ্যায়
নামাযের স্থান কাপড় ও শরীর থেকে নাজাসাত দূর করা এবং যেটা অজ্ঞাত তা মার্জনীয় হওয়া প্রসঙ্গে

(১) পরিচ্ছেদঃ যে সব স্থানে নামায পড়া নিষিদ্ধ এবং যে সব স্থানে নামায পড়ার অনুমতি রয়েছে
(৩৯২) আবূ সাইদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন, কবরস্থান ও গোসলখানা ব্যতীত সমস্ত যমীন মসজিদ ও পবিত্র।
(ইমাম শাফেয়ী, সহীহ্ ইবন্ খুযাইমা, ইবনে হিব্বান, আবু দাউদ, তিরমিযী, ইবন্ মাজাহ, হাকিম, ইবন্ হাযম ও ইবন্ দাকীকিল ঈদ হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
أبواب اجتناب النجاسة فى مكان المصلى وثوبه وبدنه والعفو عما لا يعلم منها

(1) باب الأماكن المنهى عنها والمأذون فيها للصلاة
(392) عن أبى سعيدٍ الخدرىِّ رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلُّ الأرض مسجدٌ وطهورٌ إلَّا المقبرة (1) والحمَّام
tahqiqতাহকীক:তাহকীক চলমান