মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৭৮
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদঃ নামাযে কাঁধের দু'দিক খালি রাখা নিষিদ্ধ এবং এক কাপড়ে নামায পড়া জায়েয
(৩৭৮) তাঁর (আবূ হুরায়রা (রা)) থেকে আরও বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন এক কাপড় পরে নামায পড়ে তখন সে যেন সে কাপড়টির দু'কোণ দু'বগলের নীচ দিয়ে এনে কিছু অংশ কাঁধের উপরে রাখে।
(বুখারী, আবু দাউদ।)
(বুখারী, আবু দাউদ।)
كتاب الصلاة
(5) باب النهى عن تجريد المنكبين فى الصلاة وجوزا الصلاة فى ثوب واحد
(378) وعنه أيضًا قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلَّى أحدكم فى ثوبٍ فليخالف (2) بين طرفيه على عاتقه