মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭৬
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদঃ স্বাধীন নারীর চেহারা ও হাতের কব্জি ব্যতীত সমস্ত অঙ্গই সতর
(৩৭৬) মুহাম্মাদ (ইবন্ সিরীন) থেকে বর্ণিত, আয়িশা (রা) উম্মু তালহা আত্ তালহাতী সফিয়া এর নিকট গমন করেন, তখন দেখেন যে, সফিয়ার বালেগা মেয়েরা উড়না ব্যতীত নামায পড়ছে। তখন আয়িশা (রা) বলেন, তোমাদের কোন যুবতী মেয়েরা যেন উড়না ব্যতীত নামায না পড়ে। (একবার) রাসূল (ﷺ) আমার ঘরে প্রবেশ করলেন। তখন আমার কক্ষে একজন (যুবতী) দাসী ছিল, রাসূল (ﷺ) তাঁর চাদরখানা আমার দিকে নিক্ষেপ করে বললেন, চাদরখানা দু'ভাগ করে তোমার দাসীটিকে একখণ্ড, বাকিখণ্ড উম্মু সালামার কক্ষের যুবতীকে দিবে। আমার ধারণা, সে এখন বালেগা হয়েছে অথবা তারা দু'জনই বালেগা হয়েছে।
(আবু দাউদ, ইবন্ মাজাহ্ তাঁর বর্ণনাকারী বুখারী ও মুসলিমের বর্ণনাকারী।)
كتاب الصلاة
(4) باب ما جاء فى أن المرأة الحرة كلها عورة الا وجهها وكفيها
(376) عن محمدٍ (2) أنَّ عائشة نزلت على صفية أمِّ طلحة الطَّلحات فرأت بناتٍ لها يصلِّين بغير خمرةٍ قد حضن، قال فقالت عائشة لا تصلِّينَّ جاريةٌ منهنَّ إلَّا فى خمارٍ، إنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم دخل علىَّ وكانت فى حجري (3) جاريةٌ (4) فألقي علىَّ حقوه (5) فقال شقِّيه بين هذه وبين الفتات الَّتى في حجر أمِّ سلمة فإنِّى لآ أراها إلا قد حاضت أو لا أراهما إلَّا قد حاضتا
tahqiqতাহকীক:তাহকীক চলমান