মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩৬৬
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: নবী (সা)-এর ঘুম ওযুভঙ্গকারী নয় এমনকি শুয়ে ঘুমালেও
(৩৬৬) আমাদেরকে আবদুল্লাহ বলেছেন, তিনি বলেন, আমাকে আমার বাবা বলেছেন, তিনি বলেন, আমাকে সুফিয়ান আমর থেকে আর তিনি কুরাইব থেকে আর তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করে বলেন, আমি আমার খালা মাইমূনার কাছে রাতে ঘুমিয়েছিলাম, তখন নবী (সা) রাত্রে উঠলেন, তিনি বলেন, তারপর হালকা ওযু করেন। তারপর (নামাযে) দাঁড়িয়ে গেলেন। তখন ইবন্ আব্বাসও তাই করলেন যা রাসূল (সা) করেছেন। তারপর এসে দাঁড়িয়ে গেলেন নামাযে, তখন তাঁকে সরিয়ে দিলেন অর্থাৎ ডান দিকে নিয়ে গেলেন। তারপর নবী (সা)-এর সাথে নামায পড়লেন, তারপর তিনি ঘুমিয়ে পড়লেন এমনকি নাক ডাকলেন। তখন তাঁর কাছে মুয়াযযিন আসলেন। তারপর নামাযের জন্য চলে গেলেন আর ওযু করলেন না। আবদুল্লাহ আমাদেরকে বলেছেন যে, আমার বাবা আমাকে বলেছেন, তিনি বলেন, আমাদেরকে সুফিয়ান আমর থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাকে কুরাইব সংবাদ দিয়েছেন, ইবন আব্বাস (রা) থেকে, তিনি বলেন, রাসূল (সা) ফজরের দু' রাকাত (সুন্নাত) পড়ে ঘুমালেন এমনকি নাক ডাকলেন। আমরা আমরকে বলতে থাকলাম, রাসূল (সা) বলেছেন, 'আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না।'
[বুখারী, মুসলিম ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
[বুখারী, মুসলিম ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
الفصل الثانى فى ان نوم النبى صلى الله عليه وسلم لا ينقض وضوءه ولو مضطجعا
(366) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا سفيان عن عمٍر وعن كريٍب عن ابن عبَّاس رضى الله عنهما بتُّ عند خالتى ميمونة فقام النَّبيُّ صلى الله عليه وسلم من الَّليل قال فتوضَّأ وضوًء خفيفًا فقام فصنع ابن عبَّاٍس كما صنع ثمَّ جاء فقام فصلَّى فحوَّله فجعله عن يمينه ثمَّ صلَّى مع النَّبيِّ صلى الله عليه وسلم ثمَّ اضطجع حتَّى نفخ فأتاه المؤذّن ثمَّ قام إلى الصَّلاة ولم يتوضَّأ حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا سفيان عن عمر وقال أخبرنى كريب عن ابن عبَّاس رضى الله عنهما قال لمَّا صلَّى ركعتى الفجر اضطجع حتَّى نفخ فكنَّا نقول لعمرٍو إنَّ رسول الله صلى الله عليه وسلم قال تنام عيناى ولا ينام قلبي