মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩৫৯
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ হাস হবার ব্যাপারে সন্দেহ হলে করণীয়
(৩৫৯) আবুবাদ ইবন্ তামীম তাঁর চাচা আবদুল্লাহ ইবন যাইদ (রা)-এর সুত্রে বর্ণনা করেন যে, তিনি রাসূল (সা)-এর কাছে অভিযোগ করলেন যে, তিনি নামাযে এমন কিছু অনুভব করেন যাতে তার মনে হয় তার পেট হতে (বাতাস) বের হয়েছে। তখন রাসুল (সা) বলেন, সে নামায ছেড়ে দিবে না যতক্ষণ না কোন দুর্গন্ধ পাবে অথবা শব্দ মেতে পাবে।
(হাইসুমী, আবু ইয়ালা ও ইবন মাজাহ কর্তৃক সংক্ষিপ্তাকারে বর্ণিত। এতে একজন বিতর্কিত বর্ণনাকারী রয়েছেন।)
(হাইসুমী, আবু ইয়ালা ও ইবন মাজাহ কর্তৃক সংক্ষিপ্তাকারে বর্ণিত। এতে একজন বিতর্কিত বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الطهارة
(2) باب فيما جاء فى الشك فى الحدث
(359) عن عبَّاد بن تميم عن عمه "عبد الله بن زيٍد" رضى الله عنه أنَّه شكا إلى رسول الله صلى الله عليه وسلم يجد الشيئ فى الصَّلاة يخَّيل إليه أنَّه قد كان منه فقال لا ينفتل حتى يجد ريحًا أو يسمع صوتًا