মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩৫৭
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ হাস হবার ব্যাপারে সন্দেহ হলে করণীয়
(৩৫৭) তিনি আরও বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেছেন, তোমরা কেউ যখন নামাযে থাক তখন শয়তান এসে তাকে ওয়াস্ওয়াসা দিয়ে তার প্রতি মায়া সুলভ শব্দ করতে থাকে। যেন কেউ তার পশুর দুধ দোহনের সময় তার প্রতি মায়া সুলভ শব্দ করতে থাকে। যখন তার প্রতি নরম হয় তখন তার গুহ্যদ্বারের মধ্যে শব্দহীন বায়ু নির্গমণ করে থাকে তখন তার নামাযে সে ফিৎনায় পড়ে। তোমরা কেউ অনরূপ অনুভব করলে সে নামায ছেড়ে দিয়ে চলে যাবে না। যতক্ষণ না কোন শব্দ শুনে অথবা দুর্গন্ধ পায় সন্দেহাতীতভাবে।
[হাইছুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, এটা আবূ দাউদও সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন, তার
বর্ণনাকারীগণ সহীহ্ গ্রন্থেরই বর্ণনাকারী।]
[হাইছুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, এটা আবূ দাউদও সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন, তার
বর্ণনাকারীগণ সহীহ্ গ্রন্থেরই বর্ণনাকারী।]
كتاب الطهارة
(2) باب فيما جاء فى الشك فى الحدث
(357) وعنه أيضًا قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ أحدكم إذا كان في الصَّلاة جاءه الشَّيطان فأبسَّ به كما يبس الرَّجل بدابّته فإذا سكن له أضرط بين أليتيه ليفتنه عن صلاته، فإذا وجد أحدكم شيئًا من ذلك فلا ينصرف حتَّى يسمع صوتًا أو يجد ريحًا لا يشك فيه