মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩৫৫
পবিত্রতা অর্জন
তৃতীয় অনুচ্ছেদ: যৌন-উত্তেজনা জনিত রস, সাদা রস ও অসুস্থতা জনিত রক্তস্রাবের কারণে ওযু করা প্রসঙ্গে
(৩৫৫) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হোবাইশ নবী (সা)-এর কাছে আসলেন। এসে বললেন, আমি ইস্তিহাযা সম্পন্ন হই (সর্বদা রক্তস্রাব হয়)। তখন রাসূল (সা) বললেন, তোমার মাসিক ঋতুস্রাবের (নির্ধারিত) দিনগুলোতে তুমি নামায পড়বে না। অতঃপর গোসল করে প্রতি নামাযের জন্য ওযু করে নামায পড়বে এমনকি চাটাইয়ে রক্তের ফোঁটা পড়লেও।
[নাসায়ী ও তিরমিযী কর্তৃক বর্ণিত, শেষোক্তজন বলেন, আয়িশা (রা) হাদীসটি হাসান, সহীহ।]
[নাসায়ী ও তিরমিযী কর্তৃক বর্ণিত, শেষোক্তজন বলেন, আয়িশা (রা) হাদীসটি হাসান, সহীহ।]
كتاب الطهارة
الفصل الثالث فى الوضوء من المذى والودى ودم الاستحاضة
(355) عن عائشة رضى الله عنها قالت أتت فاطمة بنت أبى حبيٍش النَّبيَّ صلى الله عليه وسلم فقالت إنّى استحضت، فقال دعى الصَّلاة أيَّام حيضتك ثمَّ اغتسلى وتوضَّئى عند كلِّ صلاٍة وإن قطر على الحصير