মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৫৫
নামাযের অধ্যায়
(৯) পরিচ্ছেদঃ নবী ও নেককার লোকদের কবরকে সম্মান ও বরকত লাভের উদ্দেশ্যে মসজিদ বানানো নিষিদ্ধ
(৩৫৫) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু হাবীবা ও উম্মু সালামা (রা)-এক গির্জার কথা বর্ণনা করলেন, যা তাঁরা আবিসিনিয়ায় দেখেছেন। অন্য এক বর্ণনায় আছে, তাঁরা তা মহানবীর অসুস্থ অবস্থায় তার সামনে আলোচনা করলেন, উম্মু সালামা ও উম্মু হাবিবা আবিসিনিয়ার এক গির্জার কথা বললেন, যা তাঁরা সেখানে দেখেছিলেন। সে গির্জায় ছিল কিছু ভাষ্কর্য বা মূর্তি, তখন রাসূল (ﷺ) বললেন, তাদের মধ্যে যখন কোন সৎ লোক মারা যেত, তখন তারা তার কবরকে মসজিদে পরিণত করত এবং সেখানে তার ঐ সব প্রতিমূর্তি স্থাপন করতো পরকালে তারা হবে আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট।
(বুখারী, মুসলিম।)
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(9) باب النهى عن اتخاذ قبور الأنبياء والصالحين مساجد للتبرك والتعظيم
(355) عن عائشة رضى الله عنها أن أمَّ حبيبة وأمَّ سلمة ذكرتا كنيسةً رأينها بالحبشة (وفى رواية تذاكروا عند النَّبىِّ صلى الله عليه وسلم فى مرضه فذكرت أمُّ سلمة وأمُّ حبيبة كنيسةً رأينها فى أرض الحبشة) فيها تصاوير فقال رسول الله صلى الله عليه وسلم إنَّ أولئك إذا كان فيهم الرَّجل الصَّالح فمات بنوا على قبره مسجدًا وصوَّروا فيه تلك الصُّور، أولئك شرار الخلق عند الله عزَّ وجلَّ يوم القيامة