মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৫৩
নামাযের অধ্যায়
(৮) পরিচ্ছেদ মসজিদে যে সব কাজ বৈধ
(৩৫৩) সাঈদ ইবন্ মুসাইয়‍্যাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রা) হাসান ইবন্ সাবিত (রা)-এর নিকট দিয়ে অতিক্রম করার সময় তাকে মসজিদে আবৃত্তি করতে (অন্য বর্ণনায় কবিতা আবৃত্তি করতে দেখলেন) তখন তাঁর দিকে তির্যক দৃষ্টিতে তাকালেন। অন্য বর্ণনায় আছে, তিনি বললেন, আল্লাহর রাসূলের মসজিদে কবিতা আবৃত্তি করছ? তিনি (হাসান) বললেন, আমি কবিতা আবৃত্তি করতাম যখন তোমার চেয়েও উত্তম ব্যক্তি (রাসূল (ﷺ) উপস্থিত থাকতেন, অতঃপর আবু হুরায়রার দিকে তাকালেন, এবং বললেন, আবু হুরায়রা আপনি রাসূল (ﷺ)-কে এ কথা বলতে শুনেছেন কি? (হে হাসান,) আমার পক্ষ থেকে উত্তর দাও। হে আল্লাহ! তুমি তাঁকে জিব্রাঈল দ্বারা সাহায্য করো। আবু হুরায়রা বলেন, হ্যাঁ (অন্য বর্ণনায় আছে, রাবী, বলেন, উমর তখন ঐ স্থান ত্যাগ করেন, এবং তিনি বুঝতে পারলেন যে, (তোমার চেয়ে উত্তম ব্যক্তি বলে) রাসূল (ﷺ)-কে বুঝিয়েছেন।
(বুখারী, মুসলিম, হাকিম মুস্তাদরাক গ্রন্থে বলেন, এ হাদীসের সনদ সহীহ।)
كتاب الصلاة
(8) باب ما يباح قعد فى المساجد
(353) عن سعيد (بن المسيَّب) قال مرَّ عمر رضى الله عنه بحسَّان بن ثابت وهو ينشد (وفى روايةٍ وهو ينشد الشِّعر) فى المسجد فلحظ إليه (3) ((وفى رواية فقال في مسجد رسول الله صلى الله عليه وسلم تنشد الشِّعر؟)) قال كنت أنشد وفيه من هو خيرٌ منك (1) ثمَّ التفت إلى أبى هريرة فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أجب عنِّى اللهمَّ أيِّده بروح القدس؟ (2) قال نعم (زاد فى رواية قال فانصرف عمر وهو يعرف أنَّه يريد رسول الله صلى الله عليه وسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান