মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৩৪৯
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: বায়ু নিঃসরণের কারণে ওযু করা প্রসঙ্গে
(৩৪৯) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (একবার) এক বেদুঈন আসলেন মহানবী (সা)-এর কাছে। তারপর বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা মরুভূমিতে থাকি। তখন আমাদের কারো কারো বাতাস বের হয়। (এমতাবস্থায় কি করতে হবে?) রাসূল (সা) জবাবে বললেন, আল্লাহ তা'আলা সত্য প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। তোমাদের কারো তা বের হলে ওযু করবে। আর নারীদের সাথে বায়ু পথে সঙ্গম করবে না। একবার বললেন, গুহ্যদ্বারে সঙ্গম করবে না।
(হাইসুমী কর্তৃক মাজমাউয যাওয়ায়েদে সংকলিত, তিনি বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطهارة
الفصل الثانى فى الوضوء من الريح
(349) عن علٍىّ رضى الله عنه قال جاء أعرابى إلى النَّبىَّ صلى الله عليه وسلم فقال يا رسول الله إنَّا نكون بالبادية فتخرج من أحدنا الويحة، فقال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله عزَّ وجلَّ لا يستحيي من الحقِّ. إذا فعل أحدكم فليتوضأ، ولا تأتوا النِّساء فى أعجازهنَّ، وقال مرًة فى أدبارهنَّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান