মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৩৪৩
পবিত্রতা অর্জন
(৫) অধ্যায়: মোজার পৃষ্ঠে মাসেহ করা প্রসঙ্গে
(৩৪৩) আলী ইবন্ আবু তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মনে করতাম মোজার নিচের দিকে মাসেহ করা ওপরের দিকের মাসেহ করার চেয়ে বেশি প্রয়োজন। কিন্তু আমি দেখলাম রাসূল (সা) এতদুভয়ের ওপরের দিকে মাসেহ করেছেন।
(আবূ দাউদ, দারুকুতনী, বাইহাকী কর্তৃক বর্ণিত। ইবন হাজার বলেন, হাদীসটি সহীহ।)
كتاب الطهارة
(5) باب فى المسح على ظهر الخف
(343) عن علىَّ بن أبى طالب رضى الله عنه قال كنت أرى باطن القدمين أحقُّ بالمسح من ظاهرهما حتى رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح ظاهرهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান