মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৪২
নামাযের অধ্যায়
(৭ম) পরিচ্ছেদঃ যে সব কাজ থেকে মসজিদ হিফাজত করা আবশ্যক
(৩৪২) সুলাইমান ইবন্ বুরাইদা (র) তিনি তাঁর বাবা বুরাইদা আসলামী থেকে বর্ণনা করেন, এক মরুবাসী মসজিদে বলছিল, কে ফজরের পরে লাল উটের দেখা পেয়েছে? তখন রাসূল (ﷺ) বললেন, তোমার উট যেন না পাও তোমার উট যেন না পাও। এ ঘর গুলো তৈরী করা হয় মুয়াম্মাল বলেন, এ মসজিদসমূহ তৈরী করা হয়েছে, যে উদ্দেশ্যে বানানো হয়েছে তার (অর্থাৎ ইবাদত বন্দেগীর) জন্য।
(মুসলিম।)
كتاب الصلاة
(7) باب جامع فيما تصان عند المساجد
(342) عن سليمان بن بريدة عن أبيه بريدة الأسلمىِّ أنَّ أعرابيًا قال فى المسجد من دعا للجمل الأحمر بعد الفجر؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا وجدته لا وجدته، إنَّما بنيت هذه البيوت قال مؤملٌ هذه المساجد لما بنيت له
tahqiqতাহকীক:তাহকীক চলমান