মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৩৪০
পবিত্রতা অর্জন
(৪) যারা বলেন, মোজা মাসেহ করার সুনির্ধারিত কোন সময় নেই তাদের দলিল-প্রমাণ
(৩৪০) খুযাইমা ইবন ছাবিত আল আনসারী থেকে বর্ণিত, রাসুল (সা) বলেছেন, তোমরা মোজার ওপর তিনদিন পর্যন্ত মাসেহ করতে পার। আমরা যদি আরও বেশী দিন সময় চাইতাম তাহলে আমাদের আরও বেশী সময় দিতেন। (তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনায় বর্ণিত আছে।) তিনি বলেন, নবী (সা) মুসাফিরের জন্য তিনদিন তিন রাত পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছেন। আর মুকীমের জন্য এক দিন এক রাত। আল্লাহর কসম! প্রশ্নকারী যদি তাঁর প্রশ্নে আরও বেশী সময় কামনা করত, তাহলে তা পাঁচ দিন পর্যন্ত বৃদ্ধি করা হত।*
ইবন মাজাহ, আবু দাউদ, ও ইবন হিব্বান কর্তৃক বর্ণিত, তিনি হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।
*টীকাঃ অধিকাংশ সাহাবী, তাবিয়ী এবং ইমাম আবু হানীফা, শাফিয়ী ও আহমদসহ প্রায় সকল ফকীহ একমত যে, মোজার উপর মাসেহ করার সময় নির্ধারিত। মুসাফির তিনদিন তিনরাত বা ১৫ ওয়াক্ত নামায এবং সুদীর্ঘ ১দিন ১ রাত বা ৫ ওয়াজ মাসেহ করতে পারবেন। এরপর তাকে মোজা খুলে পা ধুয়ে পূর্ব ওযু করতে হবে। পূর্ববর্তী অধ্যায়ের হাদীসগুলোর ওপর তাঁরা নির্ভর করেছেন। ইমাম মালিক ও কোনো কোনো ফকীহ মোজার ওপর মাসেহ করার সময় নির্ধারণ করেন নি। তাঁরা এই দুইটি হাদীসের উপর নির্ভর করেছেন। তাঁদের এই মতটি দুর্বল। এই দুইটি হাদীসের একটি দুর্বল এবং অন্যটি সাহাবীর ধারণা। এর বিপরীতে অনেক সহীহ্ হাদীস ও অন্যান্য সাহাবীর মতামত রয়েছে। এজন্য সেগুলোর ওপর নির্ভর করা প্রয়োজন।
كتاب الطهارة
(4) باب حجة من قال بعدم التوقيت فى المسح على الخفين
(340) عن خزيمة بن ثابٍت الأنصارىِّ رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال امسحوا على الخفاف ثلاثة أياٍم ولو لستزدناه لزادنا (وعنه من طريٍق ثاٍن) (1) قال جعل النَّبيُّ صلى الله عليه وسلم ثلاثة أياٍم للمسافر ويومًا وليلًة للمقيم وأيم الله لو مضى السَّائل فى مسألته لجعلها خمسًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান