মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩৩
নামাযের অধ্যায়
(৬) পরিচ্ছেদঃ দুর্গন্ধময় জিনিস থেকে মসজিদকে সংরক্ষণ করা প্রসঙ্গে
(৩৩৩) উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর এক জুমু'আর খুতবায় বলেন, হে লোক সকল, তোমরা দু'টি জিনিস (সব্জি) খেয়ে থাক। আমার দৃষ্টিতে ওদু'টো খারাপ জিনিস। তা হলো পিঁয়াজ ও রসুন। আল্লাহর কসম আমি দেখেছি, রাসূল (ﷺ) কোন লোকের (মুখ) থেকে এর গন্ধ পেলে তাকে বের করে দেয়ার নির্দেশ দিতেন, ফলে তার হাত ধরে তাকে মসজিদ থেকে বের করে বাকী নামক কবরস্থান পর্যন্ত পৌঁছে দেয়া হত, তাই যে ব্যক্তি এ দু'টো জিনিস খেতে চায়, সে যেন রান্না করে গন্ধ দূর করে নেয়।
(মুসলিম, নাসায়ী।)
كتاب الصلاة
(6) باب صيانة المساجد من الروائح الكريهة
(333) عن عمر بن الخطَّاب رضى الله عنه أنَّه قال فى خطبةٍ (1) له ثمَّ إنَّكم أيُّها النَّاس تأكلون من شجرتين لا أراهما إلا خبيثتين هذا الثَّوم والبصل وايم الله لقد كنت أرى النَّبىَّ صلى الله عليه وسلم يجد ريحها من الرَّجل فيأمر به فيؤخذ بيده فيخرج به من المسجد حتَّى يؤتى به البقيع، فمن أكلها لابدَّ فليمتها طبخًا (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান