মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩২১
পবিত্রতা অর্জন
(১) পরিচ্ছেদ মাসেহ বৈধ হওয়া প্রসঙ্গে
(৩২১) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সা'দ ইবন আবু ওয়াক্কাসকে ইরাকে ওযু করার সময় তাঁর মোজা দু'টির উপর মাসেহ করতে দেখলাম। তখন তাঁর এ কর্মে আপত্তি করলাম, তিনি বলেন, যখন আমরা উমর (রা)-এর দরবারে একত্রিত হলাম তিনি আমাকে বললেন, তুমি আমার মোজা মাসেহ করার ব্যাপারে আপত্তি করেছিলে, সে ব্যাপারে তোমার বাবাকেই জিজ্ঞাসা কর। তিনি বলেন, তখন আমি তাঁকে (উমর (রা)-কে) ব্যাপারটি বললাম। জবাবে তিনি বললেন, যখন সা'দ তোমাকে কোন বিষয়ে কোন হাদীস বলে তার প্রতিবাদ করো না। কারণ রাসূল (সা) মোজা দু'টির উপর মাসেহ করতেন।
(বুখারী, ইবন খুযাইমা ও মালিক (রা) কর্তৃক বর্ণিত।)
(বুখারী, ইবন খুযাইমা ও মালিক (রা) কর্তৃক বর্ণিত।)
كتاب الطهارة
(1) باب ما جاء فى مشروعية ذلك
(321) عن ابن عمر رضى الله عنهما أنَّه قال رأيت سعد بن أبى وقَّاص يمسح على خفَّيه بالعراق حين يتوضَّأ فأنكرت ذلك عليه قال فلمَّا أجتمعنا عند عمر بن الخطَّاب رضى الله عنه قال بى سل أباك عمَّا أنكرت علىَّ من مسح الخفين قال فذكرت ذلك له فقال إذا حدَّثك سعد بشيئ فلا تردَّ عليه (1) فإنَّ رسول الله صلى الله عليه وسلم كان يمسح على الخفَّين