মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৩১৯
পবিত্রতা অর্জন
চামড়ার মোজার মাসেহ-এর পরিচ্ছেদসমূহ

(১) পরিচ্ছেদ মাসেহ বৈধ হওয়া প্রসঙ্গে
(৩১৯) আ'মাশ ইব্রাহীম থেকে তিনি হাম্মাম থেকে বর্ণনা করে বলেন, জারীর ইবন আবদুল্লাহ (রা) পেশাব করলেন, তারপর ওযু করলেন এবং তাঁর চামড়ার মোজা দু'টির উপর মাসেহ করলেন। তখন তাঁকে বলা হল, আপনি এরূপ করলেন অথচ (ইতিপূর্বে) আপনি পেশাব করেছেন। তিনি উত্তরে বললেন, হ্যাঁ করেছি। আমি রাসূল (সা)-কে দেখেছি যে, তিনি পেশাব করলেন তারপর ওযু করলেন এবং তাঁর মোজা দু'টির উপর মাসেহ করলেন। ইব্রাহীম বলেন, মুহাদ্দিসগণের কাছে এ হাদীসটি পছন্দনীয় ছিল। কারণ, জারীর সূরা মায়িদা অবতীর্ণ হবার পরে ইসলাম গ্রহণ করেছিলেন।
[বুখারী, মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত। জারীরের হাদীস থেকে নিশ্চিত জানা যায় যে, সূরা মায়িদায় ওযূ গোসল ও তায়াম্মুমের আয়াত নাযিল হওয়ার পরেও মোজার উপর মাসেহ করার বিধান বলবৎ ছিল।]
كتاب الطهارة
أبواب المسح على الخفين

(1) باب ما جاء فى مشروعية ذلك
(319) عن الأعمش عن إبراهيم عن همَّاٍم قال بال جرير بن عبد الله رضى الله عنه ثمَّ توضَّأ ومسح على خفَّيه فقيل له تفَّعل هذا وقد بلت؟ قال نعم، رأيت رسول الله صلى الله عليه وسلم بال ثم توضَّأ ومسح على خفَّيه، قال إبراهيم فكان يعجبهم هذا الحديث، لأنَّ إسلام جرير كان بعد نزول المائدة (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান