মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩০৮
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদ: মসজিদে অবস্থান করা, গমন করা এবং মসজিদের পাশের বাড়ী-ঘরে বসবাসকারীদের মর্যাদা
(৩০৮) হুযায়ফা ইবন্ ইয়ামান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ঘরে বসে থাকা ব্যক্তির ওপর যুদ্ধের ময়দানে গাজীর যে মর্যাদা মসজিদ থেকে দূরে বসবাসকারীর ওপর মসজিদের নিকটে বসবাসকারীর সে সর্বদা।
(মুসনাদ আহমদ ছাড়া হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি, সুয়ূতি জামে' উস-সগীরে হাদীসটিকে সহীহ্ হওয়ার ইঙ্গিত দিয়েছেন, আর মুনাবী হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
(3) باب فضل الجلوس في المساجد
والسعى إليها وفضل أهل الدور القريبة منها
(308) عن حذيفة بن اليمان رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل الدَّار (1) القريبة من المسجد على الدَّار الشَّاسعة (2) كفضل الغازي على القاعد (3)
tahqiqতাহকীক:তাহকীক চলমান