মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩০২
পবিত্রতা অর্জন
(১৫) একবার দু'বার তিনবার ওযু করা প্রসঙ্গে এবং তার চেয়ে বেশী করা মাকরূহ অধ্যায়
(৩০২) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি একবার করে ওযু করলো সে ওযুর কর্তব্য পালন করল যা পালন করা আবশ্যক। আর যে দু'বার করে ওযু করল সে দ্বিগুণ সওয়াব পাবে। আর যে তিনবার করে ওযু করে সে আমার মত এবং আমার পূর্বের নবীদের মত ওযু করলো।
(ইবন হিব্বান কর্তৃক বর্ণিত। তাছাড়া হাইসুমী ও মাজমাউয যাওয়ায়েদ থেকে হাদীসটি উল্লেখ করেছেন এবং বলেছেন, এটা আহমদ বর্ণনা করেছেন এবং তাতে একজন বর্ণনাকারী আছেন, যাকে কেউ দুর্বল আবার কেউ নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।)
(ইবন হিব্বান কর্তৃক বর্ণিত। তাছাড়া হাইসুমী ও মাজমাউয যাওয়ায়েদ থেকে হাদীসটি উল্লেখ করেছেন এবং বলেছেন, এটা আহমদ বর্ণনা করেছেন এবং তাতে একজন বর্ণনাকারী আছেন, যাকে কেউ দুর্বল আবার কেউ নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।)
كتاب الطهارة
(15) باب في الوضوء مرة ومرتين وثلاثًا وكراهة الزيادة
(302) عن ابن عمر رضى الله عنهما عن النَّبيِّ صلى الله عليه وسلم قال من توضَّأ واحدةً فتلك وظيفة الوضوء الَّتي لابدَّ منها، ومن توضَّأ اثنتين فله كفلان، ومن توضَّأ ثلاثًا فذلك وضوئي ووضوء الأنبياء قبلي.
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটি মুসনাদে আহমাদে রয়েছে। মুসনাদের আরেকটি বিবরণে আছে যে, একদিন রাসূলুল্লাহ ﷺ উযূর অঙ্গসমূহ একবার করে ধৌত করে দেখান এবং বলেন, এ হচ্ছে নিম্ন মর্যাদার উযূ যা ব্যতীত আল্লাহর কাছে সালাতই গ্রহণযোগ্য হয় না। এরপর তিনি দু'বার করে উযূর অঙ্গসমূহ ধৌত করে দেখান এবং বলেন, প্রথম প্রকার উযূর চেয়ে এ উযূর সাওয়াব দ্বিগুণ। অতঃপর তিনি উযূর অঙ্গসমূহ তিনবার করে ধুয়ে দেখান এবং বলেন, এ হচ্ছে আমার এবং আমার পূর্ববর্তী নবী রাসূলগণের উযূ। এ বর্ণনাটি ইমাম দারু কুতনী, বায়হাকী, ইবনে হিব্বান, ইবনে মাজাহ (র) প্রমুখও বর্ণনা করেছেন। (যুজাজাতুল মাসাবীহ্) এ দু'টি বর্ণনা থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। প্রশংসা একমাত্র আল্লাহর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)