মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৯৭
পবিত্রতা অর্জন
(১৫) একবার দু'বার তিনবার ওযু করা প্রসঙ্গে এবং তার চেয়ে বেশী করা মাকরূহ অধ্যায়
(২৯৭) উমারা ইবন উসমান ইবন হুনাইফ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে কাইসী বলেছেন যে, তিনি এক সফরে রাসূল (সা)-এর সাথে ছিলেন। তিনি পেশাব করলেন। অতঃপর (তাঁর জন্য) পানি আনা হলো, তখন তিনি পাত্র থেকে নিয়ে নিজের হাতের উপর ঢাললেন। তারপর তা একবার ধুইলেন। মুখমণ্ডলের উপর একবার ঢাললেন। হাত দু'টির ওপর (কনুই পর্যন্ত) ঢাললেন এবং পা দু'টি দুইলেন একবার। তিনি তাঁর (কাইসী) হাদীসে আরও বললেন, তিনি তাঁর ছোট আঙ্গুলী তাঁর (পায়ের) বড় আঙ্গুলে ঘুরালেন।
[আবদুর রহমান আল বান্না বলেন, আমি এ হাদীস অন্য কোথাও পাইনি। তবে এর সনদ সুন্দর। মুহাদ্দিসদের বক্তব্য থেকে হাদীসটি সহীহ বলে প্রতীয়মান হয়।
كتاب الطهارة
(15) باب في الوضوء مرة ومرتين وثلاثًا وكراهة الزيادة
(297) عن عمارة بن عثمان بن حنيفٍ حدثني القيسىُّ أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في سفر فبال فأتى بماءٍ فهال على يده من الإناء فغسلها مرَّة وعلى وجهه مرة وعلى ذراعيه مرَّة وغسل رجليه مرَّة بيديه كلتيهما، وقال في حديثه التف إصبعه الإبهام.
tahqiqতাহকীক:তাহকীক চলমান