মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯৭
নামাযের অধ্যায়
(১১) পরিচ্ছেদ : মুয়াযযিনের জবাব দেয়া থেকে বিরত থাকার ও আযানের পর মসজিদ থেকে বের হওয়ার বিষয়ে কঠোরতা আরোপ
(২৯৭) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াযযিনের আযানের পর এক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেল। তখন (রাসূল (ﷺ) বললেন, সে আবুল কাসিমের (মুহাম্মদ (ﷺ)) নাফরমানী করল।
অন্য হাদীসে আছে, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মসজিদে থাকা অবস্থায় নামাযের আযান দেয়া হলে তোমাদের কেউ যেন নামায না পড়ে মসজিদ থেকে বের না হয়।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ।)
كتاب الصلاة
(11) باب تغليظ التخلف عن إجابة المؤذن والخروج من المسجد بعد الأذان
(297) حدقنا عبد الله حدثني أبي ثنا هاشم ثنا المسعودي وشريك عن أشعث بن أبي الشعثاء عن أبيه عن أبي هريرة قال خرج رجل من المسجد بعد ما أذن المؤذن، فقال أما هذا فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم قال (1) وفي حديث شريك ثم قال أمرنا رسول الله صلى الله عليه وسلم إذا كنتم في المسجد فنودي بالصلاة فلا يخرج أحدكم حتى يصلي
tahqiqতাহকীক:তাহকীক চলমান