মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯৫
নামাযের অধ্যায়
(১০) পরিচ্ছেদঃ আযান ও ইকামতের মাঝে সময়ের ব্যবধানের কারণ এবং যে আযান দেন তার ইকামত দেয়া প্রসঙ্গে
(২৯৫) আব্দুল্লাহ ইবন্ যায়েদ (রা) থেকে বর্ণিত, তিনি স্বপ্নে আযান দিতে দেখলেন, তিনি বলেন অতঃপর আমি রাসূল (ﷺ)-এর নিকট গেলাম এবং তাঁকে এ সংবাদ দিলাম। তখন রাসূল (ﷺ) বললেন, তা বিলালকে শুনাও। তখন আমি বিলালকে শুনালাম। তখন তিনি আযান দিলেন, তিনি বলেন, অতঃপর সে ইকামত দিতে চাইল। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। যেহেতু আমি স্বপ্নে দেখেছি তাই আমি ইকামত দিতে চাই। তখন রাসূল (ﷺ) বললেন, তুমিই ইকামত দাও। তারপর বিলাল আযান দিলেন আর তিনি ইকামত দিলেন।
(আবু দাউদ, এ হাদীসের সনদে মুহাম্মদ ইবন আমর আল ওয়াকেফী দুর্বল। ইবন্ আবদুল বার বলেন, উপরোক্ত (আফরিকীর) হাদীসের চেয়ে এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
(10) باب في الفصل بين الاذان والإقامة ومن أذن فهو يقيم
(295) عن عبد الله بن زيد رضي الله عنه أنه أرى الأذان قال فجئت
إلى رسول الله صلى الله عليه وسلم فأخبرته فقال ألقه على بلال، فألقيته فأذن قال فأراد أن يقيم فقلت يا رسول الله أنا رأيت، أريد أن أقيم، قال فأقم أنت، فأقام هو وأذن بلال
tahqiqতাহকীক:তাহকীক চলমান