মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৯০
পবিত্রতা অর্জন
(১৪) ওযুর স্থান শুষ্ক থাকা, ধারাবাহিকতা রক্ষা করা ও উত্তমভাবে ওযু করা প্রসঙ্গে অধ্যায়
(২৯০) জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, উমর ইবন খাত্তাব (রা) তাঁকে বলেছেন যে, তিনি এক লোককে ওযু করতে দেখলেন। লোকটি নখ পরিমাণ স্থান তাঁর পায়ের ওপর ছেড়ে গেছেন। নবী (সা) লোকটিকে দেখতে পেলেন। তখন তিনি তাঁকে বললেন, ফিরে যাও ভাল করে ওযু করে আস। লোকটি চলে গেলেন। তারপর ওযু করে নামায পড়লেন।
[মুসলিম কর্তৃক বর্ণিত। তবে মুসলিমের বর্ণনায় 'তারপর ওযু করে নামায পড়লেন' কথাটি নেই।]
[মুসলিম কর্তৃক বর্ণিত। তবে মুসলিমের বর্ণনায় 'তারপর ওযু করে নামায পড়লেন' কথাটি নেই।]
كتاب الطهارة
(14) باب في اللمعة والموالاة والحث على إحسان الوضوء
(290) عن جابر بن عبد الله رضى الله عنهما أن عمر بن الخطاب رضى الله عنه أخبره أنه رأى رجلًا توضأ فترك موضع (1) ظفرٍ على ظهر قدمه فأبصره النبي صلى الله عليه وسلم فقال ارجع فأحسن وضوءك فرجع فتوضَّأ ثم صلى.