মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৮৮
পবিত্রতা অর্জন
তৃতীয় অনুচ্ছেদ: দু'পায়ের আঙুল খিলাল করা প্রসঙ্গে
(২৮৮) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূল (সা)-কে নামাযের কোন এক বিষয় সম্বন্ধে প্রশ্ন করলেন। রাসূল (সা) তাকে বললেন, তোমার হাতের ও পায়ের আঙুলগুলো খিলাল কর। অর্থাৎ পূর্ণভাবে ধৌত কর। তাকে যা বলেছিলেন তাতে আরও ছিল, যখন রুকু করবে তখন তোমার হাত দু'টি তোমার দু' হাঁটুতে রাখবে আর পরিপূর্ণ প্রশান্ত হওয়া পর্যন্ত অবস্থান করবে। (অপর এক বর্ণনায় আছে হাঁটু দু'টি পরিপূর্ণ প্রশান্ত পর্যন্ত অপেক্ষা করবে।) আর যখন সিজদা করবে তখন তোমার কপাল এমনভাবে মাটিতে রাখবে যাতে ভূমি ভালভাবে স্পর্শ করে।
[ইবন মাজাহ, তিরমিযী ও হাশম কর্তৃক বর্ণিত। হাদীসটি সহীহ বলে প্রতীয়মান হয়।]
[ইবন মাজাহ, তিরমিযী ও হাশম কর্তৃক বর্ণিত। হাদীসটি সহীহ বলে প্রতীয়মান হয়।]
كتاب الطهارة
الفصل الثالث في تخليل أصابع الرجلين
(288) عن ابن عباس رضى الله عنهما قال سأل رجل النبي صلى الله عليه وسلم عن شيء من أمر الصلاة فقال له رسول الله صلى الله عليه وسلم خلِّل أصابع يديك ورجليك
يعني إسباغ الوضوء، وكان فيما قال له إذا ركعت فضع كفَّيك على ركبتيك حتى تطمئنَّ (وفي رواية حتى تطمئنَّا) وإذا سجدت فأمكن جهتك من الأرض حتى تجد حجم الأرض.
يعني إسباغ الوضوء، وكان فيما قال له إذا ركعت فضع كفَّيك على ركبتيك حتى تطمئنَّ (وفي رواية حتى تطمئنَّا) وإذا سجدت فأمكن جهتك من الأرض حتى تجد حجم الأرض.