মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৮৬
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: ভাল করে ওযু করা প্রসঙ্গে এবং রাসুল (সা)-এর উক্তি-পায়ের গোড়ালীগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে
(২৮৬) সাঈদ ইবন্ হুসাইন আল হেলালী থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার দাদী রাবিয়া বিনতে ইয়াদ আল কেলাবিয়া তাঁর দাদা উবায়দা ইবন্ আমর আল কেলাবী (রা) থেকে বর্ণনা করেন যে, আমি রাসূল (সা)-কে ওযু করতে দেখলাম যে, তিনি ভাল করে পবিত্র হলেন। আর তার দাদী যখন ওযু করতেন ভালভাবেই পবিত্র হতেন। এমনকি মাথার কাপড় তুলে মাথা মাসেহ করতেন।
[হাইসুমী এ হাদীসটি মাজমা'উয যাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করে বলেছেন, এটা আহমদ (আবদুল্লাহ ইবন্ আহমদ) বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।]
[হাইসুমী এ হাদীসটি মাজমা'উয যাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করে বলেছেন, এটা আহমদ (আবদুল্লাহ ইবন্ আহমদ) বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
الفصل الثاني في إسباغ الوضوء وقوله صلى الله عليه وسلم ويل للأعقاب من النار
(286) ز عن سعيد بن خثم الهلاليِّ قال حدثني جدتي ربعيَّة بنت عياضٍ الكلابيَّة عن جدَّها عبيدة بن عمرو الكلابِّي رضى الله عنه قال
رأيت النبي صلى الله عليه وسلم وهو يتوضَّأ فأسبغ الطهور، وكانت هي إذا توضأت أسبغت الطهور حتى ترفع الخمار فتمسح رأسها.
رأيت النبي صلى الله عليه وسلم وهو يتوضَّأ فأسبغ الطهور، وكانت هي إذا توضأت أسبغت الطهور حتى ترفع الخمار فتمسح رأسها.