মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৮৬
নামাযের অধ্যায়
(৮) পরিচ্ছেদ: নামাযের প্রথম ওয়াক্তে আযান দেয়া এবং বিশেষত ফজরের নামাযের আগে আযান দেয়া প্রসঙ্গে
(২৮৬) আব্দুল্লাহ ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, বেলাল রাত্রিতে আযান দেয়। অতএব, উম্মে মাকতুমের আযান শুনা পর্যন্ত তোমরা খাওয়া ধাওয়া করতে পার। আব্দুল্লাহ ইবন উমর বলেন, উম্মে মাকতুম ছিলেন অন্ধ। তিনি দেখতে পেতেন না। লোকেরা ভোর হয়েছে একথা না বলা পর্যন্ত তিনি আযান দিতেন না।
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, নাসাঈ, তিরমিযী।)
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, নাসাঈ, তিরমিযী।)
كتاب الصلاة
(8) باب الأذان في أول الوقت وتقديمه عليه في الفجر خاصة
(286) وعنه أيضا عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ بِلَالًا يُنَادِي بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا تَأْذِينَ ابْنِ أُمِّ مَكْتُومٍ قَالَ وَكَانَ ابْنُ أُمِّ مَكْتُومٍ رَجُلًا أَعْمَى لَا يُبْصِرُ لَا يُؤَذِّنُ حَتَّى يَقُولَ النَّاسُ أَذِّنْ قَدْ أَصْبَحْتَ