মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৮৪
নামাযের অধ্যায়
(৮) পরিচ্ছেদ: নামাযের প্রথম ওয়াক্তে আযান দেয়া এবং বিশেষত ফজরের নামাযের আগে আযান দেয়া প্রসঙ্গে
(২৮৪) ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, বেলালের আযান শুনে তোমরা কেউ সেহরী খাওয়া বন্ধ করবে না। কারণ সে ডাকে, অথবা বলেন, আযান দিয়ে থাকে, যাতে তাহাজ্জুদ নামাযে রত ব্যক্তি অবসর পায় এবং ঘুমন্ত ব্যক্তি জেগে উঠতে পারে। তখন ফজর হয়েছে অথবা ভোর হয়ে গেছে একথা যেন কেউ না বলে। তিনি এভাবে বললেন, ইবন আবি আদী আবু আমর আঙুল একবার উপরের দিকে উঠালেন, আবার নিচে নামিয়ে ইশারা করে দেখালেন, (পূর্ব আকাশে সাদা রেখা প্রসারিত হলে ভোর হয়) অতঃপর শাহাদাত আঙুল খুলে ফজরের দৃশ্য দেখালেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, নাসাঈ।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, নাসাঈ।)
كتاب الصلاة
(8) باب الأذان في أول الوقت وتقديمه عليه في الفجر خاصة
(284) حدثنا عبدالله حدثني أبي ثنا ابن أبي عدي عن سليمان (2) عن أبي عثمان (3) عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلَالٍ مِنْ سَحُورِهِ (4) فَإِنَّهُ إِنَّمَا يُنَادِي أَوْ قَالَ يُؤَذِّنُ لِيَرْجِعَ (5) قَائِمُكُمْ وَيُنَبِّهَ نَائِمَكُمْ لَيْسَ أَنْ يَقُولَ هَكَذَا (6) وَلَكِنْ حَتَّى يَقُولَ هَكَذَا وَضَمَّ ابْنُ أَبِي عَدِيٍّ أَبُو عَمْرٍو أَصَابِعَهُ وَصَوَّبَهَا وَفَتَحَ مَا بَيْنَ أُصْبُعَيْهِ السَّبَّابَتَيْنِ يَعْنِي الْفَجْرَ