মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৭৯
পবিত্রতা অর্জন
(১৩) পা দু'টি ধোয়া ও এতদসংশ্লিষ্ট বিষয়াদি প্রসঙ্গে, এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে
প্রথম অনুচ্ছেদঃ পা দু'টি ধোয়ার নিয়মাবলী প্রসঙ্গে
প্রথম অনুচ্ছেদঃ পা দু'টি ধোয়ার নিয়মাবলী প্রসঙ্গে
(২৭৯) আমর ইবন্ ইয়াহইয়া থেকে তিনি তাঁর বাবা থেকে, তিনি আবদুল্লাহ ইবন যাইদ ইবন আসিম থেকে বর্ণিত। তিনি তাঁদের সামনে রাসূল (সা)-এর ওযুর বিবরণ দিচ্ছিলেন। (তাতে বললেন) অতঃপর পা দু'টি গোড়ালী পর্যন্ত ধুইলেন। তারপর বললেন, রাসূল (সা)-এর ওযু এরূপ ছিল।
(অপর এক বর্ণনায় আছে, তারপর পা দু'টি ধুইলেন এবং তা পরিষ্কার করলেন।)
[এ হাদীসটি পূর্ণাকারে পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে রয়েছে। হাদীসটি সহীহ।]
(অপর এক বর্ণনায় আছে, তারপর পা দু'টি ধুইলেন এবং তা পরিষ্কার করলেন।)
[এ হাদীসটি পূর্ণাকারে পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে রয়েছে। হাদীসটি সহীহ।]
كتاب الطهارة
(13) باب في غسل الرجلين وما يتبع ذلك وفيه فصول
(الفصل الأول في صفة غسل الرجلين)
(الفصل الأول في صفة غسل الرجلين)
(279) عن عمرو بن يحيى عن أبيه عن عبد الله بن زيد بن عاصم رضى الله عنه وقد وصف لهم وضوء رسول الله صلى الله عليه وسلم ثم غسل رجليه إلى الكعبين ثم قال هكذا كان وضوء رسول الله صلى الله عليه وسلم (وفي رواية ثم غسل رجليه حتى أنقاهما).