মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৭৭
পবিত্রতা অর্জন
(১২) পাগড়ী, মাথার ওড়না ও মোজা ইত্যাদির ওপর মাসেহ করা প্রসঙ্গে
(২৭৭) বিলাল (রা) থেকে বর্ণিত, আবদুর রহমান ইবন 'আউফ (রা) তাঁকে জিজ্ঞাসা করলেন, রাসুল (সা) কিভাবে মোজার ওপর মাসেহ করেছিলেন? তিনি উত্তরে বলেন, রাসূল (সা) প্রাকৃতিক প্রয়োজন সেরে পবিত্র হবার পর পানির পাত্র চাইলেন। তারপর মুখমণ্ডল ও হাত দু'টি দুইলেন। অতঃপর তাঁর মোজা দু'টি ও পাগড়ীর চাদরের ওপর মাসেহ করলেন। আবদুর রাজ্জাক বলেন, (এক বর্ণনাকারী) অতঃপর একটা পবিত্রতার পাত্র চাইলেন।
(তাঁর থেকে দ্বিতীয় এক সনদে বর্ণিত আছে) তিনি বলেন, আমি রাসূল (সা)-কে দেখেছি (এক ধরনের) মোজা দু'টি ও পাগড়ীর ওপর মাসেহ করছেন।
(তাঁর থেকে তৃতীয় এক বর্ণনায় আছে) রাসূল (সা) বলেছেন, তোমরা মোজা দু'টি ও পাগড়ীর ওপর মাসেহ করবে।
[বুখারী ও চার সুনান গ্রন্থে বর্ণিত।]
كتاب الطهارة
(12) باب في المسح على العمامة والخمار والتساخين
(277) عن بلال رضي الله عنه وقد سأله عبد الرَّحمن بن عوفٍ رضى الله عنه كيف مسح النَّبي صلى الله عليه وسلم على الخفَّين قال تبرز ثمَّ دعا بمطهرةٍ "أي إداوةٍ" فغسل وجهه ويديه ثمَّ مسح على خفَّيه وعلى خمار العمامة، قال عبد الرَّزَّاق ثمَّ دعا بمطهرةٍ بالإداوة
(وعنه من طريقٍ ثانٍ) (1) قال رأيت رسول الله
صلى الله عليه وسلم يمسح على الموقين (1) والخمار
(وعنه من طريقٍ ثالث) (2) أنَّ رسول الله صلى الله عليه وسلم قال امسحوا على الخفَّين والخمار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান