মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭৬
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ আযান ও ইকামতের শব্দ শুনার সময় এবং আযানের শেষে শ্রোতা কি বলবে?
(২৭৬) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলের সাথে ইয়ামানের "তাল'আত, নামক স্থানে উপস্থিত ছিলাম। তখন বিলাল দাঁড়িয়ে নামাযের আযান দিলেন যখন আযান শেষ হল। তখন রাসূল (ﷺ) বললেন, যে ব্যক্তি আযানের বাক্যগুলো পুনরাবৃত্তি করবে, নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করবে।
(নাসাঈ, ইবন মাজাহ, মুসতাদরাকে হাকিম। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ্।)
كتاب الصلاة
(7) باب ما يقول المستمع عند سماع الأذان والإقامة وبعد الأذان
(276) عن أبي هريرة رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم بتلعات (1) اليمن فقام بلال ينادي فلما سكت قال رسول الله صلى الله عليه وسلم من قال مثل ما قال هذا يقيناً دخل الجنة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান