মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৭১
পবিত্রতা অর্জন
(১১) মাথা, দু' কান ও দুলকী মাসেহ করা প্রসঙ্গে
(২৭১) রুবাই'আ বিনতে মুয়াওয়িয ইবন 'আফরা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) তাঁর কাছে ওযু করেছিলেন। তিনি বলেন, তখন আমি তাঁকে দেখলাম, তিনি তাঁর মাথা মাসেহ করলেন, চুল উদগমনের স্থানের সামনের এবং পিছনের দিকে। এবং জুলফি ও কান দু'টির ভিতর ও বাহির মাসেহ করলেন।
(তিনি অপর এক সনদে বর্ণনা করেন) তিনি বলেন, রাসূল (সা) আমাদের বাড়িতে আসলেন। তখন আমরা তাঁর জন্য ওযুর পানির পাত্রের ব্যবস্থা করলাম। তারপর তিনি তিনবার করে ওযু করলেন। এবং মাথা মাসেহ করলেন দু'বার। তা' পিছন দিক থেকে আরম্ভ করলেন এবং তাঁর আঙ্গুল তাঁর দু'কানে ঢুকালেন। (অপর এক বর্ণনায় আছে কানের ছিদ্রের ভিতর ঢুকালেন।)
[আবু দাউদ, ইবন মাজাহ, বাইহাকী ও তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।]

كتاب الطهارة
(11) باب في مسح الرأس والأذنين والصدغين
(271) عن الرُّبيِّع بنت معوِّذ بن عفراء رضى الله عنها أنَّ رسول الله صلى الله عليه وسلم توضأ عندها "قالت" فرأيته مسح على رأسه مجاري الشَّعر ما أقبل منه وما أدبر ومسح صدغيه (1) وأذنيه ظاهرهما وباطنهما (وعنها من
طريقٍ ثانٍ) (1) قالت أتانا رسول الله صلى الله عليه وسلم فوضعنا له الميضأة فتوضأ ثلاثًا ثلاثًا ومسح برأسه مرَّتين بدأ بمؤخَّره وأدخل أصبعيه في أذنيه (وفي رواية في حجر أذنيه).