মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৩৯
পবিত্রতা অর্জন
(৭) কুলি করার আগে হাত দু'টি (কব্জি পর্যন্ত) ধোয়া মুস্তাহাব এবং রাতের ঘুম থেকে উঠার পর তা বেশী গুরুত্বপূর্ণ
(২৩৯) ইবন্ আবূ আউস থেকে, তিনি তাঁর দাদা আউস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূল (সা)-কে ওযু করতে দেখেছি। এবং তিনি তিনবার তাঁর হাত দু'টি ধুয়েছেন। (অপর এক সূত্রে এক বর্ণনায় আছে) অর্থাৎ তিনি তাঁর হাত ধুইলেন তিনবার। তখন আনি শো'বাকে বললাম। তিনি কি তা পাত্রে ঢুকিয়ে ছিলেন না কি বাইরে ধুয়েছিলেন? তিনি উত্তরে বলেন, জানি না।
(নাসাঈ ইত্যাদি কর্তৃক বর্ণিত, হাদীসটির সনদ উত্তম ও নির্ভরযোগ্য। এ ধরনের হাদীস বুখারী মুসলিমেও বর্ণিত আছে।)
كتاب الطهارة
(7) باب في استحباب غسل اليدين قبل المضمضة وتأكيده لنوم الليل
(239) عن ابن أبي أوس عن جدِّه أوسٍ رضي الله عنه (1) قال رأيت
رسول الله صلى الله عليه وسلم توضأ واستو كف ثلاثًا أي غسل كفَّيه (زاد في رواية من طريق آخر) (1) يعنى غسل يديه ثلاثًا فقلت لشعبة أدخلهما في الإناء أو غسلهما خارجًا قال لا أدري.
tahqiqতাহকীক:তাহকীক চলমান