মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২২২
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদঃ এতদসংক্রান্ত আলী (রা) থেকে বর্ণিত হাদীসসমূহ
(২২২) আবদুল্লাহ বলেন, আমাকে আমার পিতা হাদীসটি বলেছেন, তিনি আবদুর রহমান ইবন্ মাহদী থেকে আল যায়েদা ইবন্ কুদামা থেকে, তিনি খালিদ ইবন্ আলকামা থেকে, তিনি তাবেয়ী আবদু খাইর বলেন, আলী (রা) কুফার "রাহাবা" নামক স্থানে ফজরের সালাত আদায়ের পর বসলেন। অতঃপর তাঁর গোলামকে বললেন, আমাকে পবিত্র হবার পানি দাও। তখন গোলাম এক পাত্র পানি ও একটা তস্তরী (বড় গামলা) নিয়ে আসলেন। আবদু খাইর বলেন, আমরা বসে বসে তাঁকে দেখছিলাম। তখন তিনি তাঁর ডান হাতে পাত্রটি নিলেন। অতঃপর তা বাম হাতের ওপর কাত করলেন। তারপর হাত দু'টি কবজী পর্যন্ত ধুইলেন। অতঃপর তাঁর ডান হাত দ্বারা পাত্রটি নিলেন এবং তা থেকে বাম হাতের ওপর পানি ঢাললেন। তারপর তাঁর হাত দু'টি কবজী পর্যন্ত ধুইলেন। এভাবে তিনবার করলেন। আবদু খাইর বলেন, এসব করার সময় তিনি তাঁর হাত পানির পাত্রের মধ্যে ঢুকালেন না তিনবার তা না ধোয়া পর্যন্ত। অতঃপর তাঁর ডান হাত পানির পাত্রে ঢুকালেন না, তিনবার তা না ধোয়া পর্যন্ত। অতঃপর তার ডান হাত পানির পাত্রে ঢুকালেন, তারপর (পানি নিয়ে) কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং বাম হাত দ্বারা নাক পরিষ্কার করলেন। এ রকম তিনবার করলেন।
(অপর এক বর্ণনায় আছে, অতঃপর তিনবার কুলি করলেন ও তিনবার নাকে পানি দিলেন একই হাতের পানি দ্বারা) অতঃপর তাঁর ডান হাত পাত্রে ঢুকালেন (তা থেকে পানি নিয়ে) তিনবার মুখমণ্ডল দুইলেন। তারপর ডান হাত ধুইলেন কনুই পর্যন্ত তিনবার। তারপর বাম হাত ধুইলেন কনুই পর্যন্ত তিনবার। অতঃপর ডান হাত পানিতে ঢুকালেন পরিপূর্ণভাবে। তাঁরপর সে হাত পানি সমেত তুললেন তারপর তাঁর বাম হাত দ্বারা তা মুছলেন। তারপর তাঁর উভয় হাত দ্বারা একবার মাথা মাসাহ করলেন। অপর এক বর্ণনায় আছে, তিনি তাঁর মাথার সামনের দিক থেকে আরম্ভ করে শেষের দিকে গেলেন। বর্ণনাকারী বলেন, আমি জানি না তা সামনের দিকে আবার ফিরিয়ে নিয়ে আসছিলেন কিনা? তারপর তাঁর ডান হাত দ্বারা তিনবার পানি ঢাললেন তাঁর ডান পায়ের উপর। তারপর তা বাম হাত দ্বারা ধুইলেন। অতঃপর ডান হাত দ্বারা বাম পায়ের উপর পানি ঢাললেন এবং তা তাঁর বাম হাত দ্বারা ধুইলেন তিনবার। অতঃপর ডান হাত আবার পানিতে ঢুকালেন এবং অঞ্জলীভরে পানি নিয়ে তা পান করলেন। (অপর এক বর্ণনায় তিনি তাঁর ওযূর পানির উচ্ছিষ্টটুকু পান করলেন।) তারপর বললেন, এই হলো আল্লাহর নবী (সা)-এর পবিত্র নিয়ম। যদি কেউ আল্লাহর নবী (সা)-এর পবিত্রতার নিয়ম দেখতে চায় তাহলে এই তাঁর পবিত্রতা অর্জনের নিয়ম।
(আবূ দাউদ, নাসাঈ, দারু কুতনী, দারিমী কর্তৃক বর্ণিত। এ হাদীসের সনদ নির্ভরযোগ্য। হাফিজ ইবনু হাজার হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الطهارة
الفصل الثاني فيما روى في ذلك عن علي بن أبي طالب رضي الله عنه
(222) حدثنا عبد الله حدَّثني أبي ثنا عبد الرَّحمن (بن مهدي) ثنا زائدة ابن قدامة عن خالد بن علقمة ثنا عبد خيرٍ قال جلس عليُّ رضي الله عنه بعدما صلَّى الفجر في الرَّحبة (2) ثمَّ قال لغلامه ائتني بطهور فأتاه الغلام بإناءٍ فيه ماء وطستٍ (3) قال عبد خير ونحن جلوسٌ ننظر إليه فأخذ بيمينه الإنا فأكفأه على يده اليسيرى ثمَّ غسل كفيه ثمَّ أخذ بيده اليمنى الإناء فأفرغ على يده اليسرى ثمَّ غسل كفَّيه، فعله ثلاث مرارٍ، قال عبد خير كل ذلك لا يدخل يده في الإناء حتَّى يغسلها ثلاث مرَّاتٍ ثم أدخل يده اليمنى في الإناء فمضمض
واستنشق ونثر بيده اليسرى فعل ذلك ثلاث مرَّاتٍ (وفي رواية فتمضمض ثلاثًا واستنشق ثلاثًا من كفٍ واحدٍ) ثمَّ أدخل يده اليمنى في الإناء فغسل وجهه ثلاث مرَّات ثمَّ غسل يده اليمنى ثلاث مرَّاتٍ إلى المرفق ثمَّ غسل يده اليسرى ثلاث مرَّاتٍ إلى المرفق ثمَّ أدخل يده اليمنى في الإناء حتَّى غمرها الماء ثمَّ رفعها بما حملت من الماء ثمَّ مسحها بيده اليسرى ثمَّ مسح رأسه بيديه كلتيهما مرَّة (وفي روايةٍ فبدأ بمقدَّم رأسه إلى مؤخره، قال الرَّاوي ولا أدري أرد يده أم لا) ثمَّ صبَّ بيده اليمنى ثلاث مرَّات على قدمه اليمنى ثم غسلها بيده اليسرى ثمَّ صبَّ بيده اليمنى على قدمه اليسرى ثمَّ غسلها بيده اليسرى ثلاث مرَّات ثمَّ أدخل يده اليمنى فغرف بكفِّه فشرب (وفي روايةٍ وشرب فضل وضوئه) ثمَّ قال هذا طهور نبيِّ الله صلى الله عليه وسلم فمن أحبَّ أن ينظر إلى طهور نبي الله صلى الله عليه وسلم فهذا طهوره.
tahqiqতাহকীক:তাহকীক চলমান