মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৯২
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ ওযু করা, সেই ওযুতে মসজিদে গমন ও সালাত আদায় করার ফযীলত বা মর্যাদা প্রসঙ্গে
(১৯২) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কেউ পরিপূর্ণরূপে ও সুন্দর করে ওযু করে অতঃপর মসজিদে গমন করে, তার মসজিদে সালাত আদায় ছাড়া অন্য কোনো উদ্দেশ্যই থাকে না, আল্লাহ তার জন্য আনন্দিত হন যেরূপ আনন্দিত হন প্রবাসী বাড়িতে ফিরলে তার পরিজনেরা।
[ইবন্ খুযাইমাহ]
[ইবন্ খুযাইমাহ]
كتاب الطهارة
(2) باب في فضل الوضوء والمشي إلى المساجد والصلاة بهذا الوضوء
(192) عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتوضأ أحد فيحسن وضوءه ويسبغه ثم يأتي المسجد لا يريد إلا الصلاة فيه إلا تبشبش 1 الله به كما يتبشبش أهل الغائب بطلعته