মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৮৬
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদঃ ওযুর ফযীলত ও পূর্ণরূপে ওযু প্রসঙ্গে
(১৮৬) শাহর ইবন হাওশাব আবূ উমামাহ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা আবু উমামার নিকট গমন করি। তিনি তখন মসজিদের মাঝে বসে চুলের উকুন বের করছিলেন। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ওযু করে তখন তার কান, চোখ, দু' হাত ও দু' পায়ের পাপ চলে যায়। শাহর বলেনঃ তিনি যখন আমাদেরকে এ হাদীস বলছিলেন তখন আবু যাবইয়া (একজন তাবেয়ী) আগমন করেন। তিনি জিজ্ঞাসা করেনঃ তিনি আপনাদেরকে কি হাদীস বলেছেন? আমরা উপরোক্ত হাদীসটির কথা উল্লেখ করি। তখন তিনি বলেনঃ হ্যাঁ, আমি আমর ইবন্ আবাসাহ (রা)-কে এ হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলতে শুনেছি। তিনি অতিরিক্ত আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় ঘুমাতে যায়, অতঃপর রাত্রে তার ঘুম ভেঙ্গে যায় এবং সে আল্লাহর যিকির করে এবং আল্লাহর কাছে দুনিয়া বা আখিরাতের কোনো কল্যাণ বা মঙ্গল প্রার্থনা করে তাহলে অবশ্যই মহিমাময় পরাক্রমশালী আল্লাহ তাঁকে তা প্রদান করবেন।
(তাবারানী। হাইসুমী হাদীসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।)
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله وإسباغه
(186) عن شهر بن حوشب عن أبي أمامة قال 1 أتيناه فإذا هو جالس يتفلى في جوف المسجد، فقال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ المسلم ذهب الإثم
من سمعه وبصره ويديه ورجليه، قال فجاء أبو ظبية وهو يحدثنا فقال ما حدثكم؟ فذكرنا له الذي حدثنا، قال فقال أجل، سمعت عمرو بن عبسة ذكره عن رسول الله صلى الله عليه وسلم وزاد فيه، قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يبيت على طهر ثم يتعار من الليل فيذكر ويسأل الله عز وجل خيرا من خير الدنيا والآخرة إلا آتاه الله عز وجل إياه
tahqiqতাহকীক:তাহকীক চলমান