মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৭৬
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ ঘুম থেকে উঠার সময়, তাহাজ্জুদের সময় ও বাড়িতে প্রবেশের সময় দাঁত-মুখ পরিষ্কার করা প্রসঙ্গে
(১৭৬) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনে বা রাতে যখনই ঘুমাতেন, ঘুম থেকে উঠে তিনি দাঁত-মুখ পরিষ্কার করতেন (মিসওয়াক করতেন।)
[আবু দাউদ, ইবন আবী শাইবা। হাদীসটির সনদ দুর্বল।]
كتاب الطهارة
(5) باب السواك عند الاستيقاظ من النوم وعند التهجد ودخول المنزل
(176) عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان لا يرقد ليلا ولا نهارا فيستيقظ إلا تسوك
tahqiqতাহকীক:তাহকীক চলমান